
গোলাপগঞ্জে নাম্বারবিহীন সিএনজিতে ছিনতাই, ৪ যুবক আটক
গোলাপগঞ্জে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশাসহ ৪ ছিনতাকারী যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৭ টার দিকে উপজেলার ধারাবহর গ্রামের মূল সড়কে ঘটে।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইলসহ আরোও ৬ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃত ৪জনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির পূর্বভাগ রাজাপুর গ্রামের আব্দুল হান্নানের পুত্র সিএনজি অটোরিকশা চালক লায়েক আহমদ, একই গ্রামের মারুফ মিয়ার পুত্র রাজমিন্ত্রির জোগালি, আশুক আলীর পুত্র সানি, রাজু আহমদের পুত্র রিপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধারাবহর গ্রামের প্রতাপ চন্দ্র নাথ নামে আনসার পিডিবিতে কর্মরত এক যুবক ফোনে কথা বলে হেটে বাড়ি ফিরছিলেন।
এসময় পেছন দিক থেকে আসা একটি সিএনজির যাত্রী প্রতাপ চন্দ্র নাথের মোবাইল ঝাপটে ধরে নিয়ে ধারাবহর একমাইল বাজার দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাৎক্ষনিক তিনি আশপাশের কয়েকজনকে জানালে তারা সাথে সাথে ঐ সিএনজির পেছন নেয়।
মোবাইল ছিনতাইয়ের খবরে ব্যবসায়ী ও স্থানীয় জনতা রাস্তায় গাছ ফেলে রাখেন। এসময় দ্রুতগতিতে আসা একটি সিএনজি গাছ টপকিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে যায়, সাথে সাথে স্থানীয়রা সিএনজিতে থাকা ৪ যুবককে আটক করেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুন নাসের জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত নম্বারবিহীন সিএনজি ও তাদের কাছ থেকে ৫ টি মোবাইলসহ ৪ যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
![]()









