- - -

গোয়েন্দা দপ্তরে অপু বিশ্বাস

Print News

সাইবার ‍বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ ৬ আগস্ট রোববার দুপুরে ঢাকা মিন্টো রোডের ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খেয়েছেন বলে জানান তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অপু বলেন, “বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে বাধ্য হলাম।”

কোন পেইজে বা মেসেঞ্জার থেকে কী ধরনের বুলিং করা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমি অভিযোগের বিভিন্ন লিঙ্কও দিয়েছি।”
কার দ্বারা বুলিংয়ের শিকার হচেছন, সে সম্পর্কে ধারণা থাকলেও নাম প্রকাশ করতে রাজি হননি অপু বিশ্বাস।

“কে বুলিং করছেন, তা আমি বুঝতে পারছি। কিন্তু এখন নাম বলতে পারব না। গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa