- - -

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Print News

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী। আটক রেজাউল করিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মণ্ডলের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জুন) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও গাইবান্ধা সেনা ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রেজাউল করিমের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত গাঁজাসহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলমের নেতৃত্বে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ রাকিবুল আলম, গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa