- - -

গোবিন্দগঞ্জে আধুনিক এলপিজি অটোমোবাইল গ্যাস পাম্পের শুভ উদ্বোধন

Print News

গোবিন্দগঞ্জে আধুনিক এলপিজি অটোমোবাইল গ্যাস পাম্পের শুভ উদ্বোধন

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদে যানবাহন চলাচলে জ্বালানি সাশ্রয় ও সহজলভ্যতা নিশ্চিত করতে একটি নতুন এলপিজি (LPG) গ্যাস পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার দুপুর ১২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পাম্পটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পাম্পটির উদ্বোধন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুন্নবী এবং স্থানীয় সুধী ব্যক্তিত্ব আবুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় এলপিজি পাম্প স্থাপনের ফলে এখন থেকে পরিবহন চালক ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা সহজেই তাদের জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,মাওলানা সাইদুর রহমান,ইয়াহিয়া খান পাপ্পু,শফিকুল মেম্বার,নাজমুল হাসান ব্যাংক কর্মকর্তা।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাম্পটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa