- - -

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

Print News

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রবিবার (১২ জানুয়ারী) সকালে দুদক গোপালগঞ্জ জেলা কর্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান ও সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেলসহ দুদক টিম বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থান করে তারা।
অভিযানে বিশ্ববিদ্যালয়ে ফার্নিচার ও লাইব্রেরীর বই কেনায় অনিয়ম,  চাকুরিবিধি লংঘন করে ৩২ বছর বয়সের শারমিন চৌধুরী  নামে একজনকে সেকশন অফিসার নিয়োগ,  পরিকল্পনা ও উন্নয়নের উপ-পরিচালক তুহিন মাহমুদের মালামাল কেনাকাটা অনিয়ম, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা’র টেন্ডার বাণিজ্য করে সম্পদ অর্জন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রধান ফটক নির্মানে অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট  অভিযোগ ও বিগত বছরগুলোতে নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেন।
গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান, জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। অর্থ আত্মসাৎ ও অনিয়মের ফাইলগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং মামলা দায়েরের সুপারিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa