- - -

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়

Print News

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়

 

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল ফিতর। গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল ৩১ শে মার্চ ঈদের দিন সকাল ৮টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়ে থাকেন। ঈদের জামাতের জন্য প্রায় প্রস্তুত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ। এখন চলছে উপরের সেডে কাপড় টাঙ্গাণো আলোকসজ্জা, ফ্যান লাগানো ও মাঠে কার্পেট বিছানোর কাজ।

এছাড়া দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় থানাপাড়া জামে মসজিদে,৩য় জামাত সকাল ৯টায় এস,কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল ৮টায় শহরের পুরাতন লঞ্চঘাটে অবস্থিত জেলা মডেল মসজিদে এবং একই সময়ে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa