- - -

গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে হাইওয়ে পুলিশসহ নিহত- ২ আহত ১৫

Print News

গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে হাইওয়ে পুলিশসহ নিহত- ২ আহত ১৫

 

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ৩ টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় নৌ বাহিনীর এক কর্মকর্তা সহ আহত হয়েছে অন্তত ১৫ জন । রবিবার (১৫ জুন) ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পারের মৃত্যুর বিষয়টি ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মোরাদ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ ফাঁড়ির সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সাথে সাথে এসপি গ্রীন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা গামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস ৩টি ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই(ATSI) রফিকুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa