- - -

গেল মাসে কমেছে প্রবাসী আয়

Print News

গেল মাসে কমেছে প্রবাসী আয়

দেশে জুলাই মাসের তুলনায় গেল আগষ্ট মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ৩৭ কোটি ডলার। আগষ্টে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

এর আগের মাস জুলাইয়ে মোট রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার বা ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। জুনের রেকর্ড স্পর্শ করতে না পারলেও অন্তত জুলাইয়ের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছিলেন সংশ্লিষ্টরা।

তবে সে আশা ফিকে হয়ে যায় মাস শেষের হিসাবে। কারণ, পুরো আগস্ট মাস শেষে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ৪৩৩ কোটি টাকার কিছু বেশি, যা আগের মাস জুলাইয়ের তুলনায় কম।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে প্রবাসী আয় প্রবাহের এসব চিত্র উঠে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa