
প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সংবর্ধনা সভায় চ.বি. ভাইস চ্যান্সেলর তাহের
গুণী ব্যক্তির কদর জীবিত কালীন করলেই নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে
সমাজে যাঁরা সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায়, দেশপ্রেমে ব্যতিক্রমধমীর্ কৃতিত্বের স্বাক্ষর রেখে সাধারণে অসাধারণ হয়ে লোকসমাজ তথা রাষ্ট্র ও বহির্বিশ্বে দ্যুতি ছড়ায়, তাঁদেরকেই আমরা অনুকরণীয় দৃষ্টান্তরূপে গ্রহণ করার চেষ্টা করি। প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু তেমনই একজন একাধারে গবেষক, সাহিত্যিক, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী, ধমীর্য় গুরু এবং দেশপ্রেমিক বরেণ্য ব্যক্তি হিসেবে জনমানসে শুধু নয়, রাষ্ট্রীয় ভাবেও ২১ শে পদক অর্জন করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। গত ১ জন ২০২৪ইং তারিখে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু তাহেব উপরোক্ত বক্তব্য রাখেন। প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু সংবর্ধনা সভার উদ্বোধক ও আশীর্বাদক বৌদ্ধ সম্প্রদায়ের মহামান্য উপ—সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির সংবর্ধনা পর্ষদের সভাপতি প্রফেসর মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের কো চেয়ারম্যান তাপস হোড় ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ,বি, প্রোভিসি প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চ.বি. প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য, সংবর্ধিত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, চ.বি প্রফেসর এ.বি.এম আবু নোমান, অধ্যক্ষ রীতা দত্ত, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, অধ্যাপক ড. উদিতি দাশ, চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। এতে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণম পাঠ করেন উপদেষ্টা ভদন্ত এস লোকপ্রিয় মহাথের এবং প্রফেসর জিনবোধির জীবনী পাঠ করেন চ.বি. প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা ও বক্তব্য রাখেন স্থপতি বিজয় তালুকদার, এড. দীর্ঘতম বড়ুয়া দীগু, অধ্যক্ষ অর্থদশীর্ বড়–য়া, এজিএম বিজয় বড়ুয়া, এড. সুজন দাশ প্রমুখ। প্রথম পর্বে সোমা মুৎসুদ্দীর উপস্থাপনায় ও শ্যামলী বড়–য়ার পরিচালনায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।

দ্বিতীয় পর্ব আলোচনা সভার পরে তৃতীয় পর্বে কর্ণফুলীর তীরে আনোয়ারায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে নাট্যকার আহমদ কবিরের লেখা, চ.বি . প্রফেসর মোস্তফা কামাল যাত্রা’র নির্দেশনায় ও মিশকাতুল মমতাজ মুমুর সংগীত পরিচালনায় ‘‘নাট্যধারা’’ এর উদ্যোগে প্রায় ৪৫ জন শিল্পী—কলাকুশলী নিয়ে নাট্য প্রদর্শনী ‘পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ মঞ্চস্থ হয়। সংবর্ধিত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, নৈতিকতা সমৃদ্ধ হয়ে যাতে সমাজের অনগ্রসর সম্প্রদায় উচ্চ শিক্ষা লাভ করে দেশের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হয় সে জন্য একুশে পদক অর্জনের যে অর্থ সরকারিভাবে পুরষ্কার হিসেবে পেয়েছেন, সম্পূর্ন অর্থ চ.বি. অনগ্রসর শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। চ.বি. প্রোভিসি বলেন, ত্যাগী এবং অসম্প্রদায়িক ব্যক্তি হিসেবে প্রফেসর ড. জিনবোধি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের সকলের বরণীয় হয়ে উঠেছেন। উদ্বোধক উপ সংঘরাজ বলেন, গুণীদের সম্মান করলেই সমাজ উন্নত ও আলোকিত হবে।
![]()









