
গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমু, ভাইরাল হতেই বিপাকে পড়ল প্রেমিক
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রাস্তায় পথচারীদের নজর কেড়ে নেয় একটি ব্যতিক্রমী গাড়ি। পুরো গাড়ির গায়ে লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০ টি চুমুর ছাপ। প্রেমিকার এমন অভিনব ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও শেষ পর্যন্ত তা বিপাকে ফেলেছে গাড়ির মালিককে। গাড়িটির মালিক আদিত্য শেখর। জানা গেছে, বিদেশি একটি সামাজিক মাধ্যমে ট্রেড দেখে অনুপ্রাণিত হয়ে আদিত্যের প্রেমিকা গাড়িটি এভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। গাড়ির পুরো বডিতে প্রায় ৩ হাজার ৪০০ টি লিপস্টিকের ছাপ দিতে তার সময় লাগে প্রায় ৪ ঘন্টা। সাজানো গাড়িটি রাস্তায় বের হওয়ার পরই পথচারী ও চালকদের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটির ছবি ও ভিডিও তাৎক্ষণিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশের নজরে ও আসে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে পুলিশ সেটি শনাক্ত করা হয়। ট্রাফিক আইন লংঘন করে গাড়িতে পরিবর্তন আনা এবং রাস্তায় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আদিত্যকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দেওয়ার পরে গাড়িটি ভালোভাবে ধুয়ে লিপস্টিকের সব দাগ মুছে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়।
![]()









