- - -

গহিরায় তাজকেরা-এ- গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল

Print News

গহিরায় তাজকেরা-এ- গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি গহিরা ৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম খোশরোজ শরীফ উদ্যাপন উপলক্ষে তাজকেরা-এ- গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন চৌধুরী।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ। উদ্বোধক ছিলেন পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাইদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম চৌধুরী। সুমন চৌধুরীর সঞ্চালনায় আলোচকবৃন্দ ছিলেন হযরতুলহাজ্ব ড. শায়েখ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল-আযহারী, আল্লামা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি,মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন আল-মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ সালাউদ্দীন আল-ক্বাদেরী,মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ আবু তৈয়ব, মোহম্মদ সাকিদুজ্জামান শফি, মোহাম্মদ মামুন মিয়া,মাওলানা মুহাম্মদ মহিম উদ্দীন, আসলাম উদ্দিন, আক্কাস উদ্দিন মানিক, মুছা আলম খান চৌধুরী, আজাদ খাঁন,আব্দুল্লাহ আল নোমান,কামরুল। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa