- - -

গরীব, অসহায়, ছিন্নমূলদের বিনা বেতনে নৃত্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে বুলবুল একাডেমী – প্রত্যাশা বড়ুয়া

Print News

মাসব্যাপী বুলবুল নৃত্য উৎসবের উদ্বোধন
গরীব, অসহায়, ছিন্নমূলদের বিনা বেতনে নৃত্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে বুলবুল একাডেমী
– প্রত্যাশা বড়ুয়া

এশিয়া ও ইউরোপ মহাদেশের মুকুটহীন নৃত্য সম্রাট বুলবুল চৌধুরী আজ অবহেলিত। আমাদের প্রজন্মরা বুলবুলকে চিনে না। প্রজন্মরা জানেনা যে বুলবুল চৌধুরী এ দেশের প্রথম নৃত্য গুরু। ১৯৫৪ সালে কলিকাতায় বুলবুল চৌধুরী ইন্তেকাল হওয়ার পর থেকে এখানে বুলবুলকে নিয়ে তৃণমুলে কোন কাজ হয়নি। বুলবুল চৌধুরীর নৃত্য কর্মগুলি সংগ্রহ পূর্বক সংরক্ষণ অত্যন্ত জরুরী। এই বিষয়গুলিকে বাস্তবায়নের জন্য বুলবুল একাডেমী প্রতিষ্ঠা করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২৩খ্রি. রোজ শনিবার সকাল ১০টায় বাহির সিগন্যাল বুলবুল একাডেমী নৃত্যগুরু বুলবুল স্মরণে নৃত্য উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল একাডেমীর পরিচালক প্রত্যাশা বড়ুয়া উপরোক্ত বক্তব্য রাখেন। মাসব্যাপী নৃত্য উৎসবের উদ্বোধন করেন মোহাম্মদ হোসেন মধু। সাবরিনা আফরোজ’র সভাপতিত্বে অরুণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন সুজিত দাশ অপু, কয়ার বন্ধু সুজিত চৌধুরী মিন্টু, লিলি প্রভা দে, ঝর্ণা দাশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa