- - -

গভীর রাতে নয়া পল্টনে!

Print News

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে সন্ধ্যার পর থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি জানান, গতকাল ১৯ আগস্ট সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে তাকেই গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে এই আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের পেছনে লেগে আছে।
গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে বড় একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে? এদের কোনো কাজ নেই। একজনকে তুলে নিয়ে রাস্তায় ছেড়ে দিলেও তো তাদের কিছু লাভ হয়।
নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এই খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
তারা কেন্দ্রীয় কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa