- - -

খোকসায় গভীর রাতের অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত

Print News

খোকসায় গভীর রাতের অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম বাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার গোপোগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

জানা গেছে, রবিবার রাত গভীর রাতে হঠাৎ-ই গোপোগ্রাম বাজারের জিল্লুর জুতা সেন্ডেলের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ১৫টি দোকান ও দোকানের মালামাল পুরে ছাই হয়ে যায়। এর মধ্যে রয়েছে, কসমেটিকসের দোকান, ঔষধ ফার্মেসি, গার্মেন্টস কাপড়ের দোকান, মুদি দোকান ও ডেকোরেটরের দোকানসহ অনান্য দোকান ঘর। আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ছুটে আসে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে খোকসা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ইউএনও ইরুফা সুলতানা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa