- - -

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার চিন্তা : পরিবারের পরিকল্পনা

Print News

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে লন্ডনে নেওয়ার চিন্তা : পরিবারের পরিকল্পনা

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।
বেগম জিয়ার চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “চিকিৎসকরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থার অগ্রগতি হলে লন্ডনে নেওয়ার বি*ষয়টি পরিবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।” তবে সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা হয় নাই বলে তিনি জানান।
গত ক*য়েকদিন ধরে তাঁকে হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং সংশ্লিষ্ট চিকিৎসক দল নি*য়মিত ভাবে স্বাস্থ্য*পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। পরিবার, রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সমর্থকরা হাসপাতাল ও তার নিজ বাসভবনে খোঁজখবর নিচ্ছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দো*য়া প্রার্থনা চেয়েছেন পরিবার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa