- - -

কোলাঘাট থানার উদ্যোগে ফাঁদ পাতার ফলে পুলিশের জালে ধরা পড়লো বাইক চোর

Print News

কোলাঘাট থানার উদ্যোগে ফাঁদ পাতার ফলে পুলিশের জালে ধরা পড়লো বাইক চোর

 

আজ ৩রা মার্চ সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লককের বেশ কিছু জায়গায় প্রায় বাইক চুরির ঘটনা ঘটতে থাকে, দেউলিয়া বাজার সহ কোলাঘাট এলাকাতে। বারবার পুলিশকে অভিযোগ জানিও চোর ধরা পড়ছিল না,

এবার কোলাঘাট থানা অভিযোগ পেয়ে, চোর ধরার জন্য বিভিন্নভাবে ফাঁদ পেতে ছিলেন, শেষমেষ ফাঁদে পড়তে হলো চোরকে, চোর ধরা পরলো পুলিশের জালে। একজন বাইক ছিনতাইকারীকে ধরে ফেলে।

ওই ছিনতাই কারীর বাড়ী পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের মালিগ্রাম এলাকায়, পুলিশ ওই ব্যক্তিকে জেরা করে দুটি বাইক উদ্ধার করে, কোলাঘাট থানার পক্ষ থেকে জানা যায়, আরো বেশ কয়েকটি বাইক উদ্ধার হতে পারে জিজ্ঞাসাবাদ করে।

সব মিলিয়ে কোলাঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে বাইক উদ্ধার হয়ে খুশি এলাকাবাসী, বাইকের মালিকের ঠিকানার সন্ধান চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তাহারা জানান খুব শীঘ্রই বাকিরা ধরা পড়বে ও আরো কিছু বাইক উদ্ধার হতে পারে আর জন্য বাইক চোরকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এলাকার মানুষ অনেকটাই খুশির আশ্বাস পেলেন, এবং জানালেন এইভাবে যদি প্রশাসন সব দিক দিয়ে এগিয়ে আসে, তাহলে ছিনতাই কিছুটা কমতে পারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa