- - -

কোতোয়ালীতে ভেজাল প্রসাধনীর গুদামে অভিযান,২৫ টাকা জরিমানা 

Print News

 নগরের কোতোয়ালী এলাকার একটি ভেজাল ও নিষিদ্ধ প্রসাধনীর সামগ্রীর গোডাউনে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সে সাথে এসব পণ্যের সরবরাহকারীকে ২৫ টাকা জরিমানা ও ৫ লাখ টাকার প্রসাধনী জব্দ করা হয়।

রোববার (১৩ আগস্ট) সকালে নগরের কোতোয়ালী থানাধীন আলকরণের ১ নম্বর গলির একটি আবাসিক ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় মূল মালিক আনজুমান আরা না থাকলেও হাতেনাতে আটক করা হয় উক্ত প্রতিষ্ঠান এর ম্যানেজার মঈনুদ্দিন আকবরকে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত  বলেন, আনজুমান আরা নামের এক নারী ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউনিক মার্ট নাম দিয়ে এ সকল ভেজাল পণ্য বিক্রয় করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তিনি আরও বলেন, অভিযানে গোডাউন থেকে বিভিন্ন নামীদামী ব্রান্ডের বিপুল পরিমাণ ফেস ওয়াস, স্কীন ক্রিম, শ্যাম্পু, হেয়ার ওয়েল, ফেস প্যাক, মেহেদী, সানস ক্রিম, ম্যাসাজ ক্রিম, আইলাইনার, ফেস পাউডার, স্কার্ভি রোগের জন্য ভিটামিন সি এর ইনজেকশন জব্দ করা হয়। এছাড়া হাইড্রোকুইনিন ও মার্কারির অধিক উপস্থিতির কারণে বিক্রয় নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।

এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া লোগো ব্যবহার এবং অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদন এর তারিখ, মেয়াদ ও মূল্য ছিল না।

জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa