- - -

কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার শিল্পকলা মাঠ প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, কোটালীপাড়া থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • IMG 20251214 WA0024 300x169

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের হোসেন তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, আব্দুল মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. জসীমউদ্দিন ও রোভার স্কাউট প্রভাষ হালদার।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
# শেখ কামরুজ্জামান রানা
১৪-১২-২৫
০১৭১৮০৬৬০১৮

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa