- - -

কোটালীপাড়ায় তিন মাসে দেড় কোটি টাকার চায়না জাল জব্দ।

Print News

কোটালীপাড়ায় তিন মাসে দেড় কোটি টাকার চায়না জাল জব্দ

 

কোটালীপাড়ায় তিন মাসে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১কোটি ৫০ হাজার টাকার চায়না জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার।
দেশীয় প্রজাতির মৎস্য রক্ষার্থে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার তিন মাসে ৬২ বার অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ২ শত চায়না জাল জব্দ করে।জব্দকৃত চায়না চাল উপজেলার শিল্পকলা একাডেমীর সামনে উপজেলা কর্মকর্তা ও মৎস্য অফিসারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট )দুপুরে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ ঘাঘর বাজারের বেপারী পট্টি অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খার গোডাউন থেকে ৭৬ পিস অবৈধ চায়না যান ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।উদ্ধার অভিযানে প্রশাসনিক কর্মকর্তা,মৎস্য অফিসার ও কোটালীপাড়া থানার এ এস আই সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা সিনিয়র এসএম শাহজাহান সিরাজ বলেন সমগ্র উপজেলা ব্যাপী বিগত তিন মাসে ৬২ বার অভিযান পরিচালনা করে ৩ হাজার ২ শত চায়না জাল ও ৫ হাজার মিটার কারেন্ট যান উদ্ধার করা হয় উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১কোটি ৫০ লক্ষ টাকা। ভবিষ্যতে দেশীয় মৎস্য রক্ষার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )মাসুম বিল্লাহ বলেন দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।সেই ধারাবাহিকতায় চায়না জাল ও কারেন্ট চালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এ সময় কোটালীপাড়া উপজেলা জাতীয়বাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa