
কোটালীপাড়ায় ঘাঘর বাজারে রাস্তার দুপাশের ফুটপাতের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘরবাজারে ফুটপাতের অবৈধ ভাসমান দোকান উৎচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২৯ শে অক্টোবর )সকাল ১১ টায় ঘাঘর বাজারে, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কোটালী পাড়া থানা পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
আগেও কয়েকবার ফুটপাতের এই ভাসমান দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে এর আগে উচ্ছাদ অভিযান পরিচালনা করে সমস্ত ভাসমান দোকানগুলো পৌর কিচেন মার্কেটে স্থানান্তরিত করে দোকান পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনাকে অমান্য করে ঘাঘর বাজার বন্দরের ফুটপাত দখল করে অবৈধভাবে প্রশাসনের কথাকে অমান্য করে এই দোকান পরিচালনা করে আসছিল ব্যবসায়ীগণ। বারবার নির্দেশনা দেওয়ার পরেও যখন তারা ফুটপাতের দোকান পরিচালনা করার কারণে প্রশাসন আজকে আবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলো।
এ বিষয়ে ফুটপাতের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, পৌর কিচেন মার্কেটে তেমন কোনো লোকসমাগম না থাকার কারণে তাদের ব্যবসা পরিচালনা করতে অসুবিধা হয়, যে কারণে তারা এই ঘাঘর বন্দরে কষ্টসাধ্য করে ফুটপাতে ভাসমান দোকান পরিচরনা করছেন।
এ বিষয়ে কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘাঘর বাজার কোটালীপাড়ার সবচাইতে একটি বড় ও পূরানো বাজার । এখানে শতশত মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী কিনতে বাজারে আসে ।
ফুটপাতে দোকান থাকার কারণে তাদের পণ্য নেওয়া আনার কাজে ব্যাপক বীরাঙ্গনার সৃষ্টি হয়। এ বিষয়ে ঘাঘর বাজারের বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীগণ কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকালকে মাইকিং করে সকল ভাসমান ফুটপাতের ব্যবসায়ীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে বলা হয়েছে যদি কেহ আগামীকালকের ভিতরে এখান থেকে সরে যেতে ব্যর্থ হন তাহলে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা ও রয়েছে। তার-ই পরিপ্রেক্ষিতে কোটালীপাড়া ইউনো মহোদয় জনাব সাগুপ্তা স্যারের নির্দেশে আজকে এ উৎচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছেএবং এ অভিযান চলমান থাকবে ।
কোটালীপাড়া উপজেলার সংবাদ দাতার এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কোটালীপাড়া টু রাজৈর সড়কে পশ্চিম পাড় বাসস্ট্যান্ডের উত্তর পাশে রাস্তার উপরে যে কাঁচা বাজারটি সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত চলমান থাকে এ বিষয় নিয়েও গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলা হয়েছে । তার নির্দেশনা মোতাবেক আমরা একটি জায়গা নির্ধারণ করার চেষ্টা করেছি, জায়গাটি নির্ধারিত হয়ে গেলে অতিসত্বর ওই বাজারটি-ও ওখান থেকে স্থানান্তর করা হবে। সাথে সাথে উপজেলা বাস স্ট্যান্ডের উত্তর পাশের ওই সেতুটি সম্প্রসারিত করে কোটালীপাড়া রাজৈর সড়কে যান চলাচল কে সুগম করে দেয়ার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
![]()









