- - -

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু 

Print News

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

IMG 20260613 WA0004 300x175

ভারতের ত্রিপুরার কৈলাসহর মহকুমার লাটিয়াপুড়া ভারত- বাংলাদেশ সীমান্তে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় চোরাচালানের সময় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম মুজিবুর রহমান মুজিব (২৬)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানের একটি ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে চোরাকারবারিদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। সেই সময় বিএসএফ গুলি চালালে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa