- - -

কেরলে স্ত্রীর ফোনে মেসেজ করায় ২ জনকে কুপিয়ে খুন করল স্বামী 

Print News

কেরলে স্ত্রীর ফোনে মেসেজ করায় ২ জনকে কুপিয়ে খুন করল স্বামী

 

 

পরকীয়া সন্দেহে স্ত্রী এবং তাঁর পুরুষ বন্ধুকে কুপিয়ে খুন করলো যুবক। স্ত্রীর ফোনে প্রতিবেশী ওই যুবকের একটি মেসেজ দেখতে পেয়েছিলেন তিনি। তা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা হয়। স্বামীর হাত থেকে বাঁচতে ওই বন্ধুর বাড়িতেই ছুটে যান মহিলা। ধারালো অস্ত্র হাতে তাড়া করে তাঁকে ধরে ফেলেন অভিযুক্ত। প্রথমে কুপিয়ে খুন করেন স্ত্রীকে। তারপর তাঁর সেই বন্ধুকে ও একাধিকবার কোপান। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভারতের কেরলের পতনমতিট্টা জেলার কালানজুর গ্রামের ঘটনা। অভিযুক্তের নাম বাইজু। অভিযোগ, স্ত্রী বৈষ্ণবী এবং প্রতিবেশী বিষ্ণু নামের যুবককে তিনি খুন করেছেন। তাঁদের মধ‍্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল কি না। এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। যে ঘরে ২টি খুন করা হয়েছে, সেই ঘর ২টি রক্তে ভেসে যাচ্ছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‍্য পাঠানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তাঁদের মোবাইল ফোন। ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa