- - -

কেন্দুয়ায় সূতী সাইডুলি নদী থেকে নব জাতকের লাশ উদ্ধার

Print News

কেন্দুয়ায় সূতী সাইডুলি নদী থেকে নব জাতকের লাশ উদ্ধার

কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা নেত্রকোনা সদর আটপাড়া ও কেন্দুয়া উপজেলার মধ্যবর্তী সাইডুলী নদীতে ১৬ অক্টোবর বুধবার জেলেরা মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ দেখতে পেয়ে খবর দেন থানায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতক শিশুটির জন্মগত অবস্থান ও নাভীর মাতৃত্বকালীন জরায়ুর সংযুক্তি দেখে বোঝা যায় শিশুটিকে জন্মের পরপরই নদীতে ফেলে দেয়া হয়েছে। স্থানীয় জেলেরা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছে, নবজাতক শিশুটির পরিবারের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের অবস্থায় রয়েছে এবং দোষীদের খুঁজে বের করার জন্য প্রশাসন তৎপর রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa