- - -

কুলিয়ারচরে নাজমুল হাসান পাপনের নির্বাচনী জনসভায় চমক দেখালেন আলহাজ্ব আলাল উদ্দিন

Print News

কুলিয়ারচরে নাজমুল হাসান পাপনের নির্বাচনী জনসভায় চমক দেখালেন আলহাজ্ব আলাল উদ্দিন

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে  রামদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভায় দাপুটে নেতৃত্বের মাধ্যমে চমক দেখালেন রামদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে  রামদী  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তিন তিন বারের এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে।তিনি চতুর্থ বারের মতো কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী ও নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান পাপন, কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ইমতিয়াজ বিন মুছা জিসান, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসির মিয়া ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ

এসময় বক্তারা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষে  নৌকা মার্কায় ভোট চান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa