- - -

কুমিল্লা দেবীদ্ধারে ব্রিজের নিচ থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

Print News

কুমিল্লা দেবীদ্ধারে ব্রিজের নিচ থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

 

কুমিল্লার দেবিদ্বারের ইউসুফপুরে খালের কচুরিপানায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেবীদ্ধার থানা পুলিশ। মরদেহটির হাত-পা রশিতে বাঁধা ছিল। বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দেবিদ্বারের ইউসুফপুর খালে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটির নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa