- - -

কুমিল্লা দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত-২,আহত ৪

Print News

কুমিল্লা দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত-২,আহত ৪

 

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কানড়া মাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশষ্কাজনক।
বুধবার (১ এপ্রিল) ভোর আনুমানিক ৪ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার কানড়া মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চাঁদপুর জেলার মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় তারা।

নিহতরা হলো, মো: বারেক (৪২) দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আহতরা হলো সিএনজি চালক
মো. নবীর হোসেন (৩৮), প্রবাসী মো. কাওসার (৪০), সেলসম্যান ইসমাইল (৩৭) এবং দূর্ঘটনা কবলিত সিএনজি চালক দাউদকান্দি কদমতলী এলাকার মো. সাগর মিয়া (৩৫)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর চিকিৎসা প্রদান করা হয়।

আহতরা জানান, বুধবার ভোর আনুমানিক ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার কানড়া মাজারের সামনে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় পেছন থেকে কুমিল্লামুখী অজ্ঞাত একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি উল্টে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। পরে স্হানীয়রা চালকসহ ৪ জন আহতদের উদ্বার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় ও পুলিশকে খবর পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি সনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa