- - -

কুমিল্লায় র‍্যাব অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার। আটক-১

Print News

কুমিল্লায় র‍্যাব অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার। আটক-১

 

কুমিল্লা সদর শালধর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২০ জুন) সকালে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির শালধর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলম মিয়া (৫৫) জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ মোঃ আলম মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa