- - -

কুমিল্লায় র‌্যাবের অভিযান, ১১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

Print News

কুমিল্লায় র‌্যাবের অভিযান, ১১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

 

কুমিল্লা সদর ধনপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে জেলার সদর উপজেলার ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন ১. মো. আবু বকর (২২), কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার হরিপুর গ্রামের হাফেজ আহমেদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযান দল কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১. মো. আবু বকর ১ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও গাঁজা সংগ্রহ করে পাইকারি ও খুচরা মূল্যে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। র‍্যাব-১১ এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa