- - -

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Print News

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

কুমিল্লা সদর রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
রবিবার (৫ অক্টোবর) ভোরে জেলার সদর উপদজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি জেসমিন আক্তার (৪০) জেলার সদর উপদজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকার আবাদ মিয়া খন্দকারের স্ত্রী।

র‍্যাব সুত্রে জানা যয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে জেলার সদর উপদজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ জেসমিন আক্তার নামে মহিলা নারী নাদক ব্যাবসায়ীকে আটক করে র‍্যাব সদস্যরা। এসময় জেসমিন (৪০) নামে এক নারীকে আটক করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa