- - -

কুমিল্লায় বাস খাদে পড়ে ২ নারীর মৃত‍্য। আহত-৫

Print News

কুমিল্লায় বাস খাদে পড়ে ২ নারীর মৃত‍্য। আহত-৫

 

কুমিল্লা বুড়িচং রামপুর এলাকায় ফাইজা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে গেলে ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে নারী পুরুষসহ পাঁচজন।

বৃহস্পতিবার (৬ জুন) জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে রামপুর এলাকার বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, নেত্রকোণা জেলার মদন থানার নায়েকপুর গ্রামের বোকদাত মিরার মেয়ে সুমাইয়া আক্তার (১৯), ও একই থানার আলমশ্রী গ্রামের মৃত গজু মিরার মেয়ে পুষ্প আক্তার (২৪)।
হাইওয়ে ময়নামতি থানার ওসি ইকবাল বাহার মজুমদার শুক্রবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা সিলেট মহাসড়কে ফাইজা পরিবহনের (রাঙ্গামাটি – জ – ০৪-০০৩১) দ্রুত গতি সম্পন্ন যাত্রীবাহী বাসটি সিলেট অভিমুখে যাওয়ার পথে বুড়িচং উপজেলার রামপুর এলাকার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায় এতে ঘটনাস্থলে ওই দুই নারী সুমাইয়া আক্তার ও পুষ্প আক্তার মারা যান। এছাড়াও আহত হন আরো অন্ততপক্ষে পাঁচজন বাসযাত্রী। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছেন। ঘটনার পরপর বাস চালক পলাতক রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa