
কিশোরগঞ্জে হয়ে গেল স্বেচ্ছাসেবী মিলন মেলা
গত ২৪ শে ডিসেম্বর রোজ সোমবার, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের,,,করগাঁও আবুল খায়ের মার্কেটে, করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের ১ম বর্ষপুর্তি উপলক্ষে সেচ্ছাসেবী মিল মেলার আয়োজন করা হয়।
উক্ত সেচ্ছাসেবী মিলন মেলায় করগাঁও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন এবং সেচ্ছাসেবীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।উক্ত সেচ্ছাসেবী মিলন মেলায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম থেকে আরো বিভিন্ন মানবিক সংগঠনের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বাজিতপুর থেকে রক্তদান প্লাটফর্ম আলোর পথিক ফাউন্ডেশন এর প্রতিনিধি হিসেবে ৩ জন উপস্থিত ছিলেন।
রক্তদান প্লাটফর্ম আলোর পথিক ফাউন্ডেশন পক্ষ থেকে আফজার আহমেদ রবিন বাণী পেশ করেন। আলোর পথিক ফাউন্ডেশন ইকরআটিয়া,হিলচিয়া, বাজিতপুর,এর পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের মধ্যে দুরত্ব সৃষ্টি না করে সবাই কে একত্রিত হয়ে মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান করা হয়।সবাই একসাথে বলা হয় যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা ইনশাআল্লাহ।
![]()









