- - -

কাল ঈদ

Print News

রাত পোহালেই ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির তাগিদ নিয়ে বছর ঘুরে এসেছে খুশির দিন। দিনটি শুধু আনন্দের নয়, ত্যাগেরও। ‘আত্মপ্রতারণা আর খেলকা খুলিয়া’ ফেলে ‘মনের পশুরে করো জবাই’ করার দিন।
ঈদুল ফিতরের মতো চাঁদ দেখার আনন্দময় অনিশ্চয়তা নেই কোরবানির ঈদে। ১০ দিন আগেই নিশ্চিত হয়ে গেছে, ২৯ জুন কোরবানির ঈদ। নাড়ির টানে শহরবাসী পথের ক্লান্তি ভুলে মায়ের স্নেহভরা কোলে ফিরে গেছেন। আগামীকাল সকালে ঈদগাহে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে আল্লাহর পথে পশু কোরবানি করবেন সামর্থ্যবানরা। ঈদ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ শীর্ষ রাজনীতিকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa