- - -

কারিতাসের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

Print News

‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

‎ “আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস খুলনা অঞ্চল কতৃক আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে আলিপুর দাসপাড়া প্রাঙ্গণে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
‎উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
‎ মি: ধীমান রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলা
‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ ইউপি সদস্য ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা,মো: আহাদুল্লাহ সানা জেলা প্রতিনিধি  দৈনিক আজকের কন্ঠস্বর।এছাড়া বক্তব্য রাখেন মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি, আরও বক্তব্য রাখেন মিসেস সন্ধ্যা দাস সেক্রেটারী সমতা সিসিইউ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএ মি: মিলন সেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিডিএ তৃষ্ণা বৈরাগী ও সুজন দাস প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন বিশ্ব মানবাধিকার দিবস ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পত্র গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ১০ ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কারিতাস আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় সদর উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
‎

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa