- - -

কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

Print News

কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ

 

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে শুভগাছা ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ এলাকা থেকে নেশা জাতীয়, ব্যথা নাশক ও যৌন উত্তেজক ওষুধসহ আটজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সায় করে আনা বেশ কিছু ব্যাগ তল্লাশি করে তিনধরণের নিষিদ্ধ ওষুধসহ আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহরাব হোসেন, দুলাল, ইউসুফ, ইকবাল, হাফিজুর, সরা উদ্দিন, মামুন সরকার ও আবু বক্কার। জব্দ করা নিষিদ্ধ ওষুধের মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে তারা জানান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আটককৃতদের দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় তিনি বলেন, আটক ব্যক্তিগণ মানুষের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর ও লাইসেন্স বিহিন ব্যথানাশক, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ বিক্রি করছিলো। তাই তাদের অর্থদন্ড প্রদান করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa