- - -

কাছাড় জেলার পোলারবন্দ থেকে ৯•৭২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক১

Print News

কাছাড় জেলার পোলারবন্দ থেকে ৯•৭২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক

 

মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় জেলা পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে প্রায় ৯ কোটি ৭২ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ ) অভিযান চালায় আসাম রাইফেলস ও কাছাড় জেলা পুলিশের যৌথ বাহিনী। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কাছাড় জেলার পোলারবন্দ এলাকায় সন্দেহভাজনদের আটক করা হয়, যখন তারা মাদকদ্রব্য পরিবহন করছিল। অভিযান চলাকালীন মাদক পাচারের সঙ্গে জড়িত একব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবং তার কাছ থেকে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯•৭২ কোটি টাকা। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাছাড় পুলিশের হাতে  তুলে দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa