
কাছাড়ে ৩•২ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার 2
মাদকপাচারের বিরুদ্ধে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। আসাম রাইফেলস এবং ডিআরআই এর যৌথ অভিযানে কাছাড় জেলায় ৩•২ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলায় মাদক পাচারের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে খবর পেয়ে বুধবার (১১ ফেব্রুয়ারী ) রাতে যৌথবাহিনী অভিযান চালায়। এদিন গভীর রাতে জাতীয় সড়ক ৩০৬ এ একটি সন্দেহভাজন গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি বোলেরো গাড়ি এবং অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্ক উদঘাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।
![]()









