- - -

কর্ণাটকে বাস – ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত অন্তত ১০, শোকপ্রকাশ মোদির 

Print News

কর্ণাটকে বাস – ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত অন্তত ১০, শোকপ্রকাশ মোদির

 

মাঝরাতে ভারতের কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনা। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৪ ডিসেম্বর ) বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশে রওনা দিয়েছিল। রাত ২টা ৩০ মিনিটে কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছাতেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে প্রকাশ, ৪৮ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তারপরই বাসটিতে আগুন লেগে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এ খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহতের সংখ্যা বহু। পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন। আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। কর্ণাটকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ” কর্ণাটকের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa