- - -

কর্ণাটকের রাসায়নিক কারখানায় গ্যাস লিক, মৃত ৩ শ্রমিকের, অসুস্থ বেশ কয়েক জন

Print News

কর্ণাটকের রাসায়নিক কারখানায় গ্যাস লিক, মৃত ৩ শ্রমিকের, অসুস্থ বেশ কয়েক জন

 

ভারতের কর্ণাটকের রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করায় মৃত্যু হল ৩ শ্রমিকের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কয়েক জন। বিষাক্ত গ্যাস লিক করার খবর ছড়িয়ে পড়তেই কারখানার আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ইয়াদগির জেলায়। পুলিশ ও কারখানা সূত্রে খবর, শ্রমিকের হঠাৎই ঝাঁঝালো গন্ধ পান। গ্যাস লিক কোথা থেকে হচ্ছে, সেটা বুঝে ওঠার আগেই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও অনেক শ্রমিক। গ্যাস লিক করার খবর ছড়াতেই শ্রমিকেরা আতংকিত হয়ে পড়েন। তড়িঘড়ি কারখানা খালি করার নির্দেশ দেন কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ফরেনসিক দল। ইতিমধ্যেই কারখানার ম্যানেজার এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশ সুপার জানিয়েছেন, কারও কোনও রকম গাফিলতি পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। শ্রমিক মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa