- - -

কর্ণাটকের মহীশূরের রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত অন্তত ২

Print News

কর্ণাটকের মহীশূরের রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত অন্তত ২

 

সোমবার (১৫ জুন) ভারতের কর্ণাটকের মহীশূরের একটি রেস্টোপাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে মৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, ২৬ বছর বয়সী সাহিন ( দার্জিলিং ) এবং ২৪ বছর বয়সী প্রকাশ ( নেপাল )। দমকল আধিকারিক রঙ্গনাথ জানিয়েছেন, অগ্নিকান্ডের পর মই ব্যবহার করে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এবং তাঁরা বর্তমানে আশংকা মুক্ত। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২ জন কর্মীর মৃতদেহ উদ্ধার করেছেন। দমকল আধিকারিকের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। রেস্টোপাবের ভেতরে কাঠের তৈরি প্রচুর সামগ্রী ছিল, যা আগুনের তীব্রতা দ্রুত বাড়িয়ে দিয়েছিল বলে মনে করা হচ্ছে। বর্তমানে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছেন। এই নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa