
কমিউনিটি প্যারামেডিক সিপি কোর্স বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনার খবরে শিক্ষার্থী-সংশ্লিষ্টদের উদ্বেগ
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আবু হানিফ বলেন, “কমিউনিটি প্যারামেডিক (সিপি) কোর্স দেশের গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোর্স বন্ধ করার কোনও ষড়যন্ত্র হলে তা শিক্ষার্থী এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। আমরা এ বিষয়ে সব কর্তৃপক্ষের সঙ্গে সর্তকভাবে যোগাযোগ রাখছি।”
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। শিক্ষার্থী, প্রশিক্ষক, এবং সংশ্লিষ্ট সকল মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কোর্সটি বন্ধ হলে দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
অন্যদিকে, কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। কোর্স বন্ধ হলে কেন্দ্রগুলোতে শিক্ষাদান বন্ধ হয়ে যাবে, প্রশিক্ষক এবং কর্মীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, এবং দীর্ঘমেয়াদে দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হবে।
![]()









