- - -

কবি ও সাংবাদিক কাজী এনামের ” অব্যক্ত কবিতা ” আগামীকাল থেকে  চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে

Print News

সালাউদ্দীন মুন্না, 

৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম বই মেলা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে ২১ দিন ব্যাপী অমর একুশে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে। লেখক ও পাঠকদের মিলন মেলায় জমে উঠেছে বই মেলা। এবারের বই মেলায় নতুন যুক্ত হয়েছে বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত কবি ও সাংবাদিক কাজী এনামের কবিতার বই “অব্যক্ত কবিতা”। বইটি পাঠক মহলে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পাওয়ার কারণে বইয়ের স্টক শেষ হয়ে যায়। এ বিষয়ে আনন্দ বার্তা কে  কাজী এনাম উদ্দীন বলেন আমার অনেক শ্রদ্ধাভাজন ও শুভাকাঙ্ক্ষীরা আমার “অব্যক্ত কবিতা” বইটি চট্টগ্রাম বই মেলায় স্টক শেষ হয়ে যাওয়ার কারণে সংগ্রহ করতে পারেননি। আমার পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার প্রতি বিনীত অনুরোধ সম্ভব হলে আগামী শুক্রবার/শনিবার বইটি সংগ্রহ করে নিবেন।

প্রিয় বাংলা প্রকাশনের চট্টগ্রাম প্রতিনিধি জনাব নুরুল কবির বলেন স্টক শেষ হয়ে যাওয়ায় অনেকে বই না পেয়ে খালি হাতেই ফিরে গেছে। বইটি আগামী শুক্রবার পরবর্তী স্টক আসবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa