- - -

কবি ইমদাদুল হক (মিলন)-এর পুত্র তাহিয়ানুল হক মায়ানের প্রথম জন্মদিন উদযাপন

Print News

কবি ইমদাদুল হক (মিলন)-এর পুত্র তাহিয়ানুল হক মায়ানের প্রথম জন্মদিন উদযাপন

 

কবি ইমদাদুল হক (মিলন)-এর একমাত্র পুত্র তাহিয়ানুল হক মায়ানের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণকারী মায়ান জীবনের প্রথম বছর পূর্ণ করে নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছে।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাহিত্যপ্রেমী এবং সর্বস্তরের মানুষের কাছে ছোট্ট মায়ানের সুস্থতা, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ ও নেক হায়াতের জন্য আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

কবি ইমদাদুল হক (মিলন) বলেন, “সন্তান আল্লাহর অমূল্য নিয়ামত। আমাদের প্রিয় মায়ানের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর রহমত ও বরকতে আলোকিত হয়—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।”
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, সবার দোয়া ও ভালোবাসায় তাহিয়ানুল হক মায়ান একজন সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa