- - -

কপোত খেলার আসরের বিজয় দিবস উদযাপন

Print News

কপোত খেলার আসরের বিজয় দিবস উদযাপন

জাতীয় শিশু কিশোর সংগঠন “খেলাঘর” এর অন্যতম শাখা আসর কপোত খেলার আসর কর্তৃক ৫৩তম বিজয় দিবস উপলক্ষে নৃত্য, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আলোচনা সভা আসরের সভাপতি ফরিদ আহমদ(বাবু)’র সভাপতিত্বে এবং আসরের সাধারণ সম্পাদক শেখ ফয়জুর রব( মুন্না) সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, খেলাঘর সংগঠক ও বাংলাবাজারস্থ কর্ণফুলী খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, আরো উপস্থিত ছিলেন কপোত খেলাঘর আসরের সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, মৈত্রী খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আয়েশা আক্তার নাজমা, কপোত খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত আলম ডালিম, সম্পাদক মন্ডলী সদস্য সাজ্জাদ হোসেন, আবির হোসেন।
আলোচক গন বক্তৃতায় বলেন, শিশু কিশোরদের মধ্যে “মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল” বাস্তবায়নের জন্য খেলাঘরের এই ক্ষুদ্র প্রয়াস অত্যন্ত অর্থবহ এবং সুদূর প্রসারী। খেলাধুলা যেমন শরীর গঠন করে তেমনি সুস্থ সংস্কৃতি প্রতিযোগিতা মুক্ত মনের অধিকারী হতে সহায়তা করে।ভবিষ্যতে এমন কর্মকান্ড আরো ব্যাপক হারে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে থেকে যুদ্ধাপরাধী দেশদ্রোহী অপশক্তির মোকাবেলার জন্য সকলকে অনুরোধ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa