- - -

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

Print News

জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

শনিবার (২০ মে) ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণার অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa