
কক্সবাজার শহর শাখার আওতাধীন ৫নং ওয়াড়ের যুবদল নেতা বহিষ্কার
জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার শহর শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড (পূর্ব শাখা)-এর সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ব্যক্তিগত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায়, বিশেষ করে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার প্রেক্ষিতে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপের দায়ে তাকে অবিলম্বে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ হতে বহিষ্কার করা হলো।
জাতীয়তাবাদী যুবদল একটি আদর্শভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এখানে ব্যক্তিগত লোভ, অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। দলের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো ব্যক্তিকে দলে রাখা হবে না।
একই সাথে, কক্সবাজার শহর যুবদলের অধীনস্থ সকল ইউনিট, ওয়ার্ড ও নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে – কেউ যদি দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে বা সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কাজে যুক্ত হয়, তার বিরুদ্ধেও একইভাবে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হব
![]()









