- - -

ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস, বদলি হলেন মহুয়া শারমিন ফাতেমা

Print News

ওসমানীনগরের নতুন ইউএনও অনুপমা দাস, বদলি হলেন মহুয়া শারমিন ফাতেমা

 

 

ওসমানীনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অনুপমা দাস। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংস্থাপন, আইসিটি ও রাজস্ব শাখায় কর্মরত ছিলেন। তিনি মহুয়া শারমিন ফাতেমার স্থলাভিষিক্ত হলেন।

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা গত বছরের ১২ অক্টোবর ওসমানীনগর উপজেলায় যোগদান করেছিলেন। তাঁর বিদায় উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, স্বাস্থ্য অফিসার মুজাহারুল ইসলাম, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়লীউল্লাহ বদরুলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa