- - -

এ্যাড ভিশন বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আগামীকাল

Print News

এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আগামীকাল

পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামীকাল ২৪ আগস্ট বুধবার বিকাল চারটায় নগরের কাতালগন্জ এলাকার মিল্টন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব মো আমজাদ হোসেন হাজারী। সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক থাকবেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
এতে আরও বিশিষ্ট নাগরিক, সমাজসেবী, সংগঠক ও রাজনীতিবিদ উপস্থিত থাকবেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পরিবেশ সংগঠক ও সংগঠনের সাধারণ সম্পাদক মো মাসুদ রানা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa