- - -

এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে জাতীয় শোক দিবস পালন

Print News

 

চট্টগ্রামের একমাত্র পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২৩ আগস্ট বুধবার নগরীর মিল্টন কনভেনশন হল রুমে সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলোওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান সূচনা করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সংগীত পরিবেশন করেন শিল্পী হানিফ চৌধুরী ও সংগীত শিল্পী শিউলী আক্তার।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন হাজারী।

এ্যাড ভিশন বাংলাদেশের মহানগর শাখার সভাপতি সাজেদুল আলম মিল্টনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান চৌধুরী রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারী কল্যাণ মঞ্চের প্রতিষ্ঠাতা আরিকা মাইশা খান, জাতীয় শ্রমিক লীগ আকবরশাহ থানার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর।

এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধু একটি গোষ্ঠীর হতে পারে না। বঙ্গবন্ধু বাংলার আঠারো কোটি জনতার। তিনি বাঙালি জাতির আপামর সাধারণ মানুষের হৃদয়ে জাতির পিতা হিসেবে স্থান করে নিয়েছেন।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং তাঁর স্ব-পরিবারকে নির্বংশ করার জন্য ঘাতকের দল নির্বিচারে গুলি করে হত্যা করে এ জাতির মহানায়ককে।

বক্তারা বলেন, এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরে একটি পরিবেশবাদী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নগরের সড়কের আইল্যান্ডে খেজুর গাছের চারা রোপণসহ জলবায়ু পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় বক্তারা এ্যাড ভিশন বাংলাদেশের এসব কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এ্যাড ভিশন বাংলাদেশের যে কোনো উদ্যোগকে স্বাগত জানিয়ে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

রতন বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি কামরুল ইসলাম, মানবাধিকার নেতা মোহাম্মদ হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক স ম জিয়াউর রহমান, জেলা শাখার সভাপতি নাছির বাঙালি, হানিফ চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী শিউলী আক্তার, এম এ হাশেম, মোহাম্মদ রফিক, বিপ্লব বিজয়,মো সাইফুল ইসলাম, বিদ্যুৎ দেব প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa