- - -

এস আলমের ১৪ গাড়ি সরানোর ঘটনায় চট্টগ্রামের তিন বিএনপি নেতাকে শোকজ!

Print News

এস আলমের ১৪ গাড়ি সরানোর ঘটনায় চট্টগ্রামের তিন বিএনপি নেতাকে শোকজ!

 

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার আলোচিত ঘটনায় চট্টগ্রামের বিএনপির শীর্ষ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
গত বৃহস্পতিবার তিন নেতাকে নোটিশ দেওয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র ঢাকা নিশ্চিত করেছে। নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।
গত বৃহস্পতিবার রাতে বন্দরনগরীর কালুরঘাট শিল্প এলাকার (বিসিক) মীর গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে— বিএমডব্লিউ, মার্সিডিজ ও অডি, পোরশে ও রেঞ্জরোভার ইত্যাদি।
গাড়ি সরিয়ে নেওয়ার একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন গাড়িগুলো সরিয়ে নেওয়ার সময় তদারকি করছেন। তাদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ির চালক মনসুরও ছিলেন। ভিডিওটি ভাইরাল হয় এবং দেশজুড়ে আলোচনা তুঙ্গে।
বিএনপি নেতারা সশরীর উপস্থিত থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বজনদের ব্যবহৃত গাড়িগুলো সরিয়ে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যেই দলটি চট্টগ্রামের তিন নেতাকে শোকজ করল। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার পরও পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে কোন ধরনের রাজনৈতিক শাস্তি না দেওয়ায় স্হানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয় নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একাধিক নেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa