- - -

এস আই আর নিয়ে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

Print News

এস আই আর নিয়ে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা

 

এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের ভোটাধিকার কেড়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে গন প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে তৃনমূল কংগ্রেস এর সুপ্রিমো তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলার কলকাতার একটি দলীয় প্রতিবাদ মিছিল সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে পশ্চিম বাংলার শান্তি প্রিয় মানুষ হিন্দু ও মুসলমান একে ওপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে ও তাদের ভ্রাতৃ বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে। সেই বন্ধন কে সাম্প্রদায়িক রঙ্গ লাগিয়ে এস আই আর ও এন আর সি চাপিয়ে আলাদা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
সাধারণ মানুষের উপর এস আই আর ও এন আর সি চাপিয়ে তাদের কে বিদেশি হিসেবে নির্বাচিত করতে চাইছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। এই ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবে বলে ঘোষনা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সঙ্গে কোথাও কোথাও যদি সাধারণ মানুষের হয়রানি করা হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়েছেন তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এম পি। তিনি বলেন যে দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার সাধারণ মানুষের বঞ্চনা করে আসছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি।বহু জনমুখী কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে মূল্য বৃদ্ধি র হার দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নাজেহাল।তার উপর ভোটের অধিকার কেড়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই সঙ্গে এস আই আর নিয়ে জনসচেতনতা বাড়াতে দলীয় নেতা ও কর্মীদের কাছে আবেদন করেছেন। জয়নগর বিধানসভার কেন্দ্রের জয়নগর দুই নম্বর ব্লকের সাহাজাদাপুর অঞ্চলে তৃনমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ অনুসারে এস আই আর নিয়ে শাহাজাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে সংখ্যার লঘু সেলের সভাপতি এবং জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা নেতৃত্বে সাহাজাদাপুর অঞ্চলের বিভিন্ন স্থানে এস আই আর নিয়ে জন সাধারণের উদ্দেশ্যে বিশেষ বার্তা মাইকিং করেন এবং সেই সঙ্গে সবাই কে কোন গুজবে কান দিতে নিষেধ করেছেন। তিনি বলেন আপনাদের পাশে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা তৃনমূল কংগ্রেসের পরিবারের সমস্ত মানুষ জন আপনাদের পাশে আছি সর্বদা থাকবো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa